বৈজ্ঞানিক নাম: Abroma augusta L.
পরিবার: স্টারকুলিয়েসি
গুরুত্বপূর্ণ প্রতিশব্দ: Theobroma augusta L.
আঞ্চলিক নাম: উলাত কাম্বল (বাংলা); গাছ চালা, গাছ চোলা, গাছ শালা (চাকমা); ডেভিলস কটন (ইংরেজি)।
বর্ণনা: একটি বড় গুল্ম, ২-৪ মিটার লম্বা, ডালপালা লোমশ। পাতা ডিম্বাকার-বর্শাকৃতির, অগ্রভাগ সূচালো, অখণ্ড অথবা খাঁজকাটা, কখনও কখনও খণ্ডিত, উপরিভাগ মসৃণ।
উপপত্র রৈখিক, বৃন্তের সমান লম্বা, ঝরে যায়। ফুল অল্প, পাতার বিপরীতে সজ্জিত, উপপ্রান্তীয়, নিচের দিকে নরম রোমশ বা ঘন লোমযুক্ত, গোড়ায় ৫-৭টি শিরাযুক্ত, বৃন্ত ১.৫-২.৫ সেমি লম্বা অথবা কক্ষীয় পুষ্পমঞ্জরি, ব্যাস ৫ সেমি। বৃতি বর্শাকৃতির, প্রায় ২.০ x ০.৬ সেমি, গোড়ায় শঙ্কুকৃতি, স্থায়ী। পাপড়ি প্রায় ২.৮ x ১.২ সেমি, চৌচবর্ণ, উপরিপাতিত, ঝরে যায়। ফল প্রায় মিমি, অবোভেট। ফুল ও ফল ধরার সময়: জুন-ডিসেম্বর। ঝোপঝাড়পূর্ণ জঙ্গলে জন্মায় এবং রোপণ করা হলে ক্যাপসুল ফল হয়, ৩.৫-৪.০ সেমি লম্বা, অবপাইরাসদৃশ, ৫-কোণযুক্ত, অগ্রভাগ ছেদন করা। বীজ অনেক, বাগানেও প্রায় ৩x২ আকারের হয়।
বাংলাদেশের বাইরে বিস্তার: বিশ্বের ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলসমূহ।
দেশে এবং দেশের অন্যান্য অংশেও রোপিত অবস্থায় পাওয়া যায়। বাংলাদেশে বিস্তার: প্রজাতিটি সাধারণত দেশের পূর্বাঞ্চলে দেখা যায়।
ঔষধি ব্যবহার: এই উদ্ভিদটি জ্বর, খাদ্য বিষক্রিয়া এবং হাইপারটেনশনের চিকিৎসায় ব্যবহৃত হয়।
অ্যাসিডিটি (গ্যাস্ট্রাইটিস)।
